Advertisement
কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি উপলক্ষে কবিতা সন্ধ্যা
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 6 November, 2026, 8:20 PM

বৃহস্পতিবার রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডের 'কাজল মিলনায়তন'-এ অনুষ্ঠিত হয় এই কবিতাসন্ধ্যা। মেহেরিন হৃদিকার উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। জাতীয় কবিতা পরিষদের অর্থ সম্পাদক কবি ক্যামেলিয়া আহমেদ অনুষ্ঠানের শুরুতে কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।

শুভেচ্ছা বক্তব্যে কবি ও গবেষক আমিনুল ইসলাম বলেন, কবি মোহন রায়হান সাম্যবাদের পক্ষে একজন আপসহীন কবি। শত প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর সাম্যবাদী চিন্তা ও চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। কোনো প্রলোভনের কাছে তিনি বিক্রি হননি, ভয়ের কাছেও নতি স্বীকার করেননি। কবি মোহন রায়হান কখনো হতাশার রাষ্ট্রদূত হননি; বরং তাঁর কবিতায় সবসময় আশার বাণী ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীজুড়ে সাম্রাজ্যবাদী তৎপরতার এই সময়ে তাঁর সাম্যবাদী চেতনা ও অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন বলেন, কবি মোহন রায়হানের সাথে আমার পরিচয় জাতীয় কবিতা পরিষদ প্রতিষ্ঠিত হওয়ারও আগে। আটচল্লিশ বছর ধরে তাকে দেখছি, মানুষটি একইরকম আছেন। এ দেশের সাংস্কৃতিক আন্দোলনে উনার মতো ভূমিকা আর কেউ রাখেনি। যেকোনো ক্ষমতাবানের চোখে চোখ রেখে কথা বলার, প্রতিবাদ করার সাহস মোহন রায়হানই রাখেন। আমি তার প্রত্যক্ষ সাক্ষী।''

কবি ও শিক্ষক হরষিত বালা বলেন, কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি উদযাপনের মূল আয়োজনে তিনি উপস্থিত ছিলেন। কোনো কবির জন্মোৎসবে এত বিপুল জনসমাগম হয়েছে কি না, তা তাঁর জানা নেই। জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে স্থান সংকুলান হয়নি। এটাই কবি মোহন রায়হানের শক্তি। আমজনতার কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তা বিরল। এই ভালোবাসাই প্রমাণ করে, সাধারণ মানুষের সঙ্গে তাঁর গভীর সংযোগ রয়েছে।"

কবি মোহন রায়হানের স্কুলজীবনের বন্ধু সাইফুল ইসলাম শিশির শৈশবের স্মৃতিবিজড়িত নানা ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, যমুনাপাড়ের মানুষের জীবন নদীভাঙন, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনি সামাজিক নানা অসংগতিও শৈশব থেকেই কবি মোহন রায়হানের মনোজগতে গভীরভাবে দাগ কেটেছে। ছোটবেলা থেকেই তিনি সাংগঠনিক গুণাবলির অধিকারী ছিলেন। তিনি যখন যেখানে যেতেন, রানী মৌমাছির মতো তাঁকে ঘিরে ধরত মানুষ। মানুষের সঙ্গে কাজ করার এক গভীর তাড়না তাঁর মধ্যে সবসময়ই ছিল। সারাজীবন তিনি মানুষের পাশে থেকেছেন, মানুষের জন্য লিখেছেন। বন্ধুর দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন যেন মানুষের মধ্যে প্রেরণা জাগানোর জন্য লিখে যান।"

কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী বলেন, কবি মোহন রায়হান সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় কবিদের জন্য একটি ''কবিতা ভবন'' প্রতিষ্ঠার উল্লেখ করেছিলেন। আমরা আশা করি উনি অবিলম্বে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেই দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।"

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া মেহাম্মদ নাফির বাবা গোলাম রহমান, কবি কামার ফরিদ, কবি লিলি হক, কবির বাল্যবন্ধু দীনবন্ধু দাশ, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি গোলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, কবি আশফাকুজ্জামান, কোলকাতার কবি ও সাংবাদিক আব্দুল কাইয়ুম চৌধুরী,  সিরাজগঞ্জ ফোরামের ফরিদা ইয়াসমিন সেতারা, এমিলি খানসহ বিশিষ্টজনেরা।

কবি মনিরুজ্জামান রোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি মোহন রায়হানের লেখা কবিতা পাঠ করেন কবি মাহমুদুল হাসান, কবি মাহি ফারহানা, কবি আফিয়া রুবি, কবি শিমুল পারভীন, কবি নুরুন্নেসা মিলি, কবি সাম্য শাহ, কবি আফিয়া রুবি, কবি রাকিব ফরায়েজী, কবি রাসেল আহমেদ প্রমুখ। কবিকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন কবি আসাদ কাজল। কবিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কবিকে উত্তরীয় পরিয়ে দেন কবি বাপ্পি সাহা। সংগীত পরিবেশন করেন সালেহ উদ্দিন আহমেদ।

এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের খ্যাতিমান লেখক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও কবিতাপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবি মোহন রায়হান আবেগকম্পিত কণ্ঠে তাঁর কবি জীবনের হৃদয়স্পর্শী দু'একটি ঘটনার উল্লেখ করে 'মা'  এবং 'বেঞ্জামেন  মলয়েস' নামক স্বরচিত দুটি কবিতা পাঠ করেন। তাঁর কবিতাপাঠের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ