Advertisement
মেহেরপুরের সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ-ইনচেষ্টা পণ্ড করল স্থানীয়রা
মেহেরপুর প্রতিনিধি
Publish: Thursday, 25 June, 2026, 11:14 AM

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ জনকে পুশ-ইন করার চেষ্টা স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা গ্রামের ভেতর থেকে স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরতে বাধ্য হয়েছে।

জানা গেছে, সহড়তলা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে নারী পুরুষসহ ১০ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। পরে তারা সহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে তারা ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে।

বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ