Advertisement
জাতীয় ক‌বিতা উৎসব ২০২৬'র দফতর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 1 January, 2026, 6:34 PM

আগামী ১ ও ২ ফেব্রুয়া‌রি দুই দিনব্যাপী অনু‌ষ্ঠেয় 'জাতীয় ক‌বিতা উৎসব-২০২৬' উদযাপ‌নের জন্য ঢাকা বিশ্ব‌বিদদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএস‌সি) জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের দফতর আনুষ্ঠা‌নিকভা‌বে উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের সভাপ‌তি ক‌বি মোহন রায়হান দফত‌রের আনুষ্ঠা‌নিক উদ্বোধন ঘেষণা ক‌রেন। এর আগে স্বাগত বক্তব্য রা‌খেন জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের সাধারণ সম্পাদক ও বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক ক‌বি রেজাউদ্দিন স্টা‌লিন।

আজ থে‌কে ঢাকাসহ দে‌শি-‌বি‌দে‌শি ক‌বি‌দের ক‌বিতা উৎস‌বে অংশগ্রহণের ল‌ক্ষ্যে নিবন্ধন করার জ‌ন্য এই দফতর‌টি প্রতিদিন বি‌কেল ৩ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত খোলা থাক‌বে। এবার জাতীয় ক‌বিতা উৎস‌বের স্লোগান নির্ধারণ করা হ‌য়ে‌ছে, "সংস্কৃ‌তি-‌বি‌রোধী আস্ফালন রু‌খে দি‌বে ক‌বিতা।"

নিবন্ধনের জন্য এবার ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্টেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে অন্যন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, ক‌বি মানব সুরত, ক‌বি গোলাম শ‌ফিক, ক‌বি এবিএম সো‌হেল রশীদ, ক‌বি নুরুন্নবী সো‌হেল, ক‌বি রোকন জহুর, ক‌বি শিমুল পারভীন, কবি নিপু মল্লিক  ক‌বি টিমু‌নী খান র‌িনো, ক‌বি শাহীন চৌধুরী, ক‌বি না‌হিদ হাসান, ক‌বি মাহবুব শওকত, ক‌বি জা‌মিল জাহাঙ্গীর, কবি বাপ্পী সাহা, ক‌বি মুরাদ আল হাসান চৌধুরী, ক‌বি কৌমুদী না‌র্গিস, ক‌বি র‌ফিক চৌধুরী,ক‌বি তাস‌লিমা আক্তার, কবি নাজিয়া আফরিন প্রমুখ।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ