Advertisement
রাজশাহী ছড়া সংসদ পদক পেলেন পারভেজ বাবুল
স্টাফ রিপোর্টার
Publish: Saturday, 17 January, 2026, 8:50 PM Update: 18.01.2026 10:38 AM

ছড়া সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং গুণিজন সম্মাননা উৎসব উপলক্ষে রাজশাহী ছড়া সংসদ রাজশাহী নগর ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বরণ্য ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণার জন্য বিশেষ পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, পারভেজ বাবুল ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য-সাহিত্য এবং সাংবাদিকতায় পুরস্কার লাভ করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি, পরিবেশ ও নারী উন্নয়নকর্মী পারভেজ বাবুল। তাঁর কলম কথা বলে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা ও ক্ষমতায়নের পক্ষে।
 
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রভূত লিখেছেন এবং এখনো লিখে চলেছেন।

তিনি ইংরেজিতে মূলধারার পত্রিকায় সমসাময়িক বিষয়ে তিন শতাধিক প্রবন্ধ লিখেছেন। আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলের একটি লেখা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

পারভেজ বাবুল একজন পরিবেশবান্ধব ও নারীবান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস ও কাব্যগ্রন্থসহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা এগারোটি। তিনি জাতিসংঘের আমন্ত্রণে ২০১৬ সালে মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপ পেয়ে তিনি বিভিন্ন বিষয়ের অনুসন্ধানে একাধিক দেশ সফর করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি বিশ বছরেরও বেশি সময় কাজ করেছেন। তিনি অধূমপায়ী এবং ধূমপান, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার মানবিক গুণে গুনান্বিত একজন আলোকিত মানুষ।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ