Advertisement
আগামি ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 4 January, 2026, 4:19 PM

আগামি ১ ও ২ ফেব্রুয়ারি "সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা" প্রতিপাদ্য সামনে রেখে "জাতীয় কবিতা উৎসব-২০২৬" আয়োজন উপলক্ষ্যে ০৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ১১: ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক বিশেষ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক কবি মানব সুরত, পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পরিষদের সহ-সভাপতি কবি অনামিকা হক লিলি, শাহাবুদ্দীন নাগরী, কবি এবিএম সোহেল রশিদ, কবি গোলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, অর্থ সম্পাদক কবি ক্যামেলিয়া আহমেদ,  নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কবি আসাদ কাজল, কবি শাহীন চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 

সূচনা বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন– সতেরো বছরের অন্ধকার দূরীভূত করে সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। 

দুই দিনব্যাপী এই উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও অংশগ্রহণ করবেন।
 
দুই দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন, বীর জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র সম্মানিত পিতা জনাব মীর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।

উৎসবের দু’দিনেই চলবে, সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ।

"জাতীয় ক‌বিতা উৎসব ২০২৬" উদযাপ‌নের জন্য ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএস‌সি)'র সুইমিংপুল চত্বরে জাতীয় ক‌বিতা উৎসবের দফতর স্থাপন করা হ‌য়েছে। দে‌শি-‌বি‌দে‌শি ক‌বি‌দের ক‌বিতা উৎস‌বে অংশগ্রহণের ল‌ক্ষ্যে নিবন্ধন করার জ‌ন্য এই দফতর‌টি প্রতিদিন বি‌কেল ৩ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত খোলা থাক‌বে।

নিবন্ধনের জন্য এবার ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।

এই লিংকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে– https://npcbd.com/utsob26 অথবা https://jatiyokobitaparishad.com/utsob26

শুভেচ্ছা বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন– জাতীয় কবিতা পরিষদ সবসময় গণতন্ত্রের সপক্ষে ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল। জাতীয় কবিতা পরিষদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় লড়ে যাবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।

কবি মতিন বৈরাগী বলেন– শিল্প কেবল মাত্র শিল্পের জন্য নয়, দেশমাতৃকার জন্য ও সমভাবে উপস্থাপিত হতে হবে। এটা জাতীয় কবিতা পরিষদ মনে করে। 

কবি অনামিকা হক লিলি বলেন– কবি ও কবিতার ছন্দময় বিস্ফোরণই কবিতা। শিল্পোত্তীর্ণ কবিতার মর্মবাণী খুব সহজেই পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে। কবিতা অবশ্যই দূর করবে সব অন্ধকার।

কবি শাহীন চৌধুরী বলেন– জাতীয় কবিতা উৎসবকে আন্তর্জাতিকায়নে গণমাধ্যমের ভূমিকা অনিবার্য।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ