Advertisement
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুলনা প্রতিনিধি
Publish: Sunday, 22 November, 2026, 12:15 PM

খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে। মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাফিজুর রহমান তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মাফিজুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।

২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ