Advertisement
চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্রগ্রাম ব্যুরো
Publish: Monday, 23 November, 2026, 1:43 AM

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহ, চট্টগ্রাম-এর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী, চট্টগ্রাম শাখার সদস্য সচিব ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।

​সিনিয়র চিকিৎসক ডা: আশরাফুল কবির ভূঁইয়া, ডা: এম এ মান্নান, ডা: মুর্তজা রেজা হাসান, ডা: কিউ এম ওহিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সাবেক ছাত্রনেতা মহানগর ড্যাবের সভাপতি প্রফেসর ডা:  মো আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, কোষাধ্যক্ষ  ডা. কাজী শামীম আল মামুন, চমেক ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ঈসা চৌধুরী, ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, ড: শোয়াইবুল করিম, ড: রিফাত রনি, ডা. সাইফ উদ্দিন সোহাগ, ডা. হাসানুল বান্না, ডা. সাগর আজাদ, ডা. শাকির উর রশিদ, ডা. মোনায়েম ফরহাদ, ডা.জুবায়ের আল মাহমুদ, ডা.আহসাব মহারাজ, ডা. রাকিবুল হাসান তান্না, ডা. দাউদ সিদ্দীকি, ডা. রায়হান, ডা. সাদাত সায়েম,ডা. মু.মোজাম্মেল প্রমুখ।


​আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে উল্লেখ করা হয়, “আপনার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে উন্মোচিত হোক সম্ভাবনাময় আগামীর নতুন দিগন্ত।”

​মাহফিল শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ