Publish: Monday, 23 November, 2026, 1:35 AM
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান, উষ্ণ ও আদ্র জলবায়ু, ঘনবসতি, পরিবর্তিত পরিবেশগত পরিস্থিতির প্রভাবে ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, যক্ষা ও ট্রাইফয়েটসহ সংক্রমনজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুুঁকি মোকাবেলায় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও চিকিৎসকদের পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি গত ২০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শেখ আলম বীর উত্তম অডিটোরিয়ামে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং সোসাইটি অব বাংলাদেশ টঙ্েিকালজির যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া জরুরি। চিকিৎসাসেবা কেবল রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; রোগ প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা ও জনসচেতনতা তৈরিও এর গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের জাতীয় সম্মেলন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আমির হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামস। সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটি অব বাংলাদেশ টঙ্েিকালজির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফারুক ইউসুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তামিজ উদ্দিন আহমেদ মানিক ও ডা. খুরশিদ আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাসান উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ পর্বে অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ সম্পাদিত এবং দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান বলাকা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই গ্রন্থে দেশের ৪৫ জন বিশিষ্ট চিকিৎসকের লেখা ১১৩টি প্রবন্ধ নিয়ে সংকলিত ৩৩৬ পৃষ্ঠার এ গ্রন্থে হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস, সংক্রামক রোগ, পুষ্টি, মাতৃ ও শিশুসাস্থ্য, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, জরুরি চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যসহ চিকিৎসাবিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//