Advertisement
কক্সবাজারে বাসচাপায় দুই নারীসহ ৩ অটোযাত্রী নিহত
কক্সবাজার প্রতিনিধি
Publish: Tuesday, 24 November, 2026, 8:53 PM

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন।  এছাড়া, এক নারী ও তার শিশু আহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অপর দুই যাত্রীকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যানচলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ