Advertisement
গুলি চালিয়ে আবারও পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী রায়হান, ধরতে পুলিশের মাইকিং
চট্রগ্রাম প্রতিনিধি
Publish: Tuesday, 24 November, 2026, 8:55 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত হওয়ার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের চিহ্নিত রায়হান আলমকে ধরতে অভিযান চলছে। তাকে ধরতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ। 
মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। 

সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে একটি সিএনজি অটোরিকশায় এসে ৪-৫ জন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছোড়েন। 

পরে চৌমুহনী মোড়েও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা। 
এ ঘটনায় আহত ছয়জন হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। 
জাবেদের দাবি, পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁকে সিএনজি ভাড়া করে নিয়ে যান। পরে অস্ত্রের মুখে তাকে গাড়ি চালাতে বাধ্য করেন। 

ঘটনার পর রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে হ্যান্ড মাইকে বক্তব্য দেন এএসপি তারেক আজিজ। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী রায়হান সুয়াবিল এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে তথ্য রয়েছে। তাকে খুঁজে পেতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়াসহ স্থানীয়দের সহযোগিতা চান তিনি। 

রায়হানের ফেসবুক পোস্টে দাবি করা হয়, কয়েকজন বিএনপি নেতা তাকে আওয়ামীপন্থী মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। গুলিবিদ্ধ কেউ আর্থিক সহায়তা চাইলে যোগাযোগের কথাও পোস্টে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা খোঁজ নেওয়ার হুঁশিয়ারিও দেন পোস্টদাতা। 

ফেসবুজ আইডিটি তার বলে নিশ্চিত করেন এএসপি তারেক আজিজ বলেন, সিএনজি অটোরিকশাচালককে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ড চাওয়া হবে। রায়হানসহ তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গুলি চালিয়ে আবারও পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী রায়হান, ধরতে পুলিশের মাইকিং


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ