Advertisement
রমজানেও থাকতে পারে এলপি গ্যাসের সংকট
বিশেষ প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 2:20 PM

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) সরবরাহ ঘাটতি ও দাম বৃদ্ধির সংকট কাটেনি। তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকাসহ সারা দেশে এই সংকট অব্যাহত রয়েছে। কারণ, জানুয়ারি মাসেও আমদানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে কম। গত ডিসেম্বর মাসের চেয়ে জানুয়ারি মাসে আমদানি বাড়ার কথা ছিল। কিন্তু উল্টো তা প্রায় ২১ হাজার টন কমেছে বলে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সুতরাং আসন্ন পবিত্র রমজান মাসেও বাজারে এলপি গ্যাসের সরবরাহ যে চাহিদার তুলনায় কম থাকবে তা প্রায় নিশ্চিত। 


চলতি ফেব্রুয়ারি মাসে আমদানি লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়লেও রমজান মাসের প্রথমার্ধে ঘাটতি মিটানো সম্ভব হবে না। ফলে দামও অস্থিতিশীল এবং বেশি থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এখনো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার দুই হাজার টাকা এবং তারও বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফেব্রুয়ারি মাসের জন্য দাম নির্ধারণ করেছে এক হাজার ৩৫৬ টাকা।


দেশে সরবরাহকৃত এলপি গ্যাসের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের নিয়ন্ত্রণাধীন। এই খাতের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শীতের শুরুতেই সংকট সৃষ্টি হওয়ায় সরকার আমদানি সহজ করার জন্য কিছু পদক্ষেপ নেয়। এরমধ্যে রয়েছে ব্যাংকে ঋণপত্র (এলসি) খোলা সহজতর করা, ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী আমদানির অনুমতি দেওয়া, জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা প্রভৃতি। কিন্তু তারপরও অনেক ব্যবসায়ী আমদানি করতে পারেননি। কারণ হিসেবে তাঁরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধির কথা। তবে তাঁদের আশা, মার্চ মাসের মধ্যে আমদানি ও সরবরাহ স্বাভাবিক হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং পৃথিবীর অন্য কয়েকটি অঞ্চলে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারনে ইউরোপ, চীন, জাপানসহ বড় অর্থনীতির কয়েকটি দেশ অধিক পরিমানে এলপি গ্যাস কিনছে।শীতকালে প্রাকৃতিক কারনেই এই গ্যাসের উতপাদন এবং সরবরাহও কিছুটা বিঘ্নিত হয়। সর্বোপরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে অসংখ্য জাহাজের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস আনার জন্য বিশেষায়িত জাহাজ পাওয়াও এক কঠিন প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাহাজের ভাড়াও অনেক বেড়েছে। ফলে বাংলাদেশের মতো ছোট দেশের ব্যবসায়ীরা, যাদের কেনার পরিমান অপেক্ষাকৃত অনেক কম, তাঁরা চাইলেই এই পরিস্থিতিতে গ্যাস আমদানি করতে পারেন না। এই কারনেই সরকারি নানা পদক্ষেপের পরও জানুয়ারি মাসে আমদানি কম হয়েছে।


বিইআরসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে দেশে এলপি গ্যাস (প্রকৃতপক্ষে এলপি গ্যাসের উপাদান-প্রোপেন এবং বিউটেন, এই দুটির সংমিশ্রন ঘটিয়ে তৈরি করা হয় এলপি গ্যাস) আমদানি হয়েছিল এক লাখ পাঁচ হাজার ১০৫ টন। এটা আগের বছরের নভেম্বরের তুলনায় ৪৪ শতাংশ কম। ফলে ওই সময় থেকেই সংকট শুরু হয়।গত ডিসেম্বরে আমদানি হয়েছে এক লাখ ২৬ হাজার ৬২ টন। আর গত জানুয়ারি মাসে আমদানি হয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৯১ টন। বর্তমানে আমাদের দেশে চাহিদা প্রতিমাসে অন্তত: দেড় লাখ টন।

আমদানি কম হওয়ার আরেকটি কারণ জানিয়েছেন ব্যবসায়ীদের সূত্রগুলো। কারনটি হলো-বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এলপি গ্যাস আমদানির জন্য জানুয়ারি মাসে জ্বালানি মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়। কথা ছিল তাঁরা আমদানি করে সিলিন্ডারজাত করার জন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। এই কারনে কোনো কোনো ব্যবসায়ী নিজেরা আমদানি করেননি বিপিসির কাছ থেকে কিনবেন বলে। কিন্তু বিপিসি আমদানি শুরু করতে পারেনি।


এ বিষয়ে বিপিসির একটি সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি নেওয়ার পর তাঁরা এলপি গ্যাস কেনার জন্য ১১টি দেশে চিঠি দিয়ে অপেক্ষা করছে তাঁদের সাড়া পাওয়ার জন্য। ওই দেশগুলোর আগ্রহ ও সক্ষমতা বিবেচনা করে আমদানির জন্য সম্ভাব্য দেশগুলোর তালিকা করা হবে। এরপর দাম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। তারপর আমদানি শুরু করা হবে। 



বোঝাই যায় যে বিপিসির এই অআমদানি প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ। সুতরাং এবারের পবিত্র রমজানেও যে এলপি গ্যাসের চলমান সংকট অব্যাহত থাকবে তা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়।








এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ